শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ১ ভারতীয় সেনা নিহত হয়েছে। শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাম সেক্টরে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। এসময় আরও অন্তত দুই জন ভারতীয় সেনা নিহত হন।

পাকিস্তানি বাহিনী নওগাম সেক্টরে ভারতীয় সামরিক চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করে। এসময় ভুপিন্দর সিং নামে এক ভারতীয় সেনা হন। ওই ঘটনায় ল্যান্স নায়েক ভেঙ্কটেশ এবং সজল নামে এক সিপাহী আহত হন। পরে আহতদের শ্রীনগরে সামরিক হাসপাতালে পাঠানো হয়।

প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, আজ সকাল ৯টা ১৫ নাগাদ পাকিস্তান পুঞ্চ জেলার শাহপুর, কিরনি ও দেগয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার পাশ থেকে মর্টার ও ছোটো অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করেছে।

সুত্রঃ পার্সটুডে