শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে করোনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন ও কালীগঞ্জ নির্বাচন অফিসের অফিস সহায়ক বাবলুল করীম। এ নিয়ে জেলায় ২৮ জনের মৃত্যু হলো।

শুক্রবার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন করে জেলায় আক্রান্তের সংখ্যা ২২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ১৫৮৪ জন।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, শুক্রবার সকাল পর্যন্ত এসব ব্যক্তি মৃত্যুবরণ করেন। মহেশপুর ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন করোনা উপসর্গ নিয়ে ঢাকায় ভাতিজার বিয়ের মার্কেট করতে যান।

শুক্রবার ভোরে তার শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেয়ার পর সকালে তার মৃত্যু ঘটে। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী বাবলুল করীমের করোনা রিপোর্ট পজিটিভ হলে তাকে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ