শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন চেয়ে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। খালেদার চিকিৎসার জন্য তার জামিনের মেয়াদ বাড়াতে এই আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

খালেদা জিয়ার একজন আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোপূর্বে যে ধরনের আবেদনের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন এবারও তার স্থায়ী মুক্তির জন্য সেভাবে আবেদন করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) পরিবারের পক্ষ থেকে আবেদনপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

বিএনপির নেতারা বলছেন, যে কারণে সরকার তাকে মুক্তি দিয়েছিল সেই চিকিৎসাই এখনো শুরু করা যায়নি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে খালেদা জিয়া গত পাঁচমাস তার বাসায় কাটিয়েছেন। তাছাড়া সরকারও তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। সঙ্গত কারণেই মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ অনুরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার। আগামী ২৪ সেপ্টেম্বর তার সেই মুক্তির মেয়াদ শেষ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ