শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকার বারিধারায় সাক্ষাৎ করেন তিনি। এসময় বিএনপির কূটনৈতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

তাবিথ আউয়াল বলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এ ধরনের সাক্ষাৎ আমরা প্রায়ই করে থাকি। তারই অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাৎ।

জানা যায়, প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ গুম, খুনসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। আলোচনায় আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস নিয়ে আলোচনার একপর্যায়ে গুম হওয়া বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর সিনহা মুহা. রাশেদ খানের (অব.) নিহত হওয়ার ঘটনাটিও গুরুত্বের সাথে আলোচনা হয়।

দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে আগামী মাসে একটি ভার্চুয়াল কূটনীতিকি ব্রিফিংয়ের আয়োজন করবে বিএনপি। সেখানে ব্রিটিশ হাইকমিশনকেও আমন্ত্রণ জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ