শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সেনা অভ্যুত্থানে পদত্যাগ করলেন মালির প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনা অভ্যুত্থানের পর রক্তপাত এড়াতে পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। অভ্যুত্থানে অংশ নেয়া সেনা সদস্যদের হাতে আটকের পর বুধবার সকালে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে কেইতা বলেন, আজ সামরিক বাহিনীর কিছু অংশ সিদ্ধান্ত নিয়েছে হস্তক্ষেপ জরুরি। আমার কি আসলেই কোনও পছন্দ আছে? আমি রক্তপাত চাই না। এ কারণে আমি এই মুহূর্ত থেকে দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের শুরু হয়।

অভ্যুত্থান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সামরিক বাহিনীর বিদ্রোহী জুনিয়ররা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটক করেন। এর পরপরই আটক করা হয় প্রেসিডেন্ট কেইতা ও প্রধানমন্ত্রী বোবো সিসেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ