শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা স্থগিত থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। মামলা সচল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।

খালেদা জিয়ার আইনজীবী জানান, নাশকতার অভিযোগে ২০১৫ সালের দারুস সালাম ও যাত্রাবাড়ি থানায় চারটি মামলা করেছিল পুলিশ। এসব মামলার এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল না। পরে ২০১৬ সালে চার্জশিট দেওয়ার সময় পুলিশ খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করে।

খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের এপ্রিলে হাইকোর্ট এসব মামলার কার্যক্রম স্থগিত করে। সে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য মুলতবি করে।

দীর্ঘদিন পর সোমবার আপিল বিভাগ শুনানি শেষে মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে হাইকোর্টের আদেশ বহাল রাখে। একই সাথে এসব মামলা হাইকোর্টে দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ