বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্পের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) মারা গেছেন। স্থানীয় সময় শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইয়ের মৃত্যুর খবর ঘোষণা করেন।

এক ঘোষণায় ট্রাম্প বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে এটা জানাচ্ছি যে, চমৎকার একজন মানুষ, আমার ভাই রবার্ট আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

ট্রাম্প বলেন, সে শুধু আমার ভাই ছিল না, বরং সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাকে সব সময় স্মরণ করা হবে। আমাদের আবার দেখা হবে। তার স্মৃতি সারাজীবন আমার হৃদয়ে থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইকে উদ্দেশ করে বলেন, রবার্ট আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে থেকো।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, শুক্রবার (১৪ আগস্ট) ম্যানহাটনে নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইকে দেখতে যান ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম জানায়, গুরুতর অসুস্থ ছিলেন রবার্ট, কিন্তু তিনি কী রোগে ভুগছিলেন তা সঠিকভাবে জানা যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্পের চার ভাই-বোনের মধ্যে সবার ছোট রবার্ট। ট্রাম্পের ইম্পায়ার'স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট ট্রাম্প।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ