সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

করোনা রোধে স্মার্ট বাসস্ট্যান্ড চালু করেছে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণের মধ্যে সাধারণ জনগণের সুবিধার জন্য স্মার্ট বাসস্ট্যান্ড চালু করেছে দক্ষিণ কোরিয়া। বাসে ওঠার আগে দেখে নেয়া যাবে যাত্রীদের শরীরের তাপমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রার বেশি হলে বাসে উঠা যাবে না।

পাশাপাশি ভাইরাস নিস্ক্রিয় করার জন্য রাখা হয়েছে আলট্রাভায়োলেট ল্যাম্প। এই বিশেষ ধরনের ১০টি আধুনিক বাসস্ট্যান্ড চালু করা হয়েছে সিওলে। বাসস্ট্যান্ডে রয়েছে স্মার্ট স্ক্রিন, থার্মাল ইমেজ ক্যামেরাসহ একাধিক সুবিধা। এমনকি ফ্রি ওয়াই ফাইয়ের সুবিধাও রয়েছে।

সকল যাত্রীদের তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইট এর নিচে আছে কিনা, তা পরীক্ষার জন্য থার্মাল ক্যামেরা স্মার্টস্ট্যান্ডে লাগানো আছে। শিশুদের জন্য আলাদা থার্মাল ইমেজ ক্যামেরা রয়েছে।

ওই বাসস্ট্যান্ডে কোনো যাত্রী প্রবেশ করলে এয়ার কন্ডিশন সিস্টেমের সঙ্গে থাকা ইউভি ল্যাম্প সব ধরনের জীবাণু মেরে ফেলবে। পাশাপাশি ওই স্ট্যান্ডের ভেতরে সকলকে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়াতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ