সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

ভ্রমণকারীদের ভিসার মেয়াদ বাড়াল আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিদেশিদের ভিসার মেয়াদ একমাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির ফেডারেল অথোরিটি অব আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ সোমবার এক ঘোষণায় এসব ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়, যা ১১ আগস্ট থেকে কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়েছে, মেয়াদ শেষ হয়ে গেলেও এক মাসের মধ্যে কোনো ধরনের জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবে এসব ভিসাধারী ব্যক্তিগণ।

দেশটির আইন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভ্রমণকারীরা দেশটিতে অবস্থান করলে প্রথম দিন ২০০ দিরহাম জরিমানা করা হয়, এরপর প্রতিদিন ১০০ দিরহাম করে জরিমানা চলতে থাকে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মার্চের আগে ভ্রমণ ভিসা নিয়ে প্রবেশ করা মানুষজনকে ১৮ আগস্টের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ