সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মানবদেহে ট্রায়ালের জন্য ব্রাজিলে তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবদেহে ট্রায়ালের জন্য ব্রাজিলে অনুমোদন পেলো মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক যৌথভাবে তৈরি করোনার ভ্যাকসিন।

মঙ্গলবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে এই অনুমোদন দেয়া হয়। এটি নিয়ে দেশটিতে মানবদেহে ট্রায়ালের জন্য তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দেয়া হলো।

ফাইজার এবং বায়োএনটেকের পক্ষ দেয়া একটি বিবৃতিতে বলা হয়, আমরা খুব গর্বিত যে ব্রাজিলিয়ান স্বেচ্ছাসেবীরা এই বৈশ্বিক চেষ্টায় অংশ নিচ্ছেন।

এর আগে ব্রাজিল সরকার চীন এবং যুক্তরাজ্যের তৈরি দুটি করোনা ভ্যাকসিনের মানবদেহে ট্রায়ালের অনুমোদন দেয়। এর মধ্যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ব্রাজিলে গত জুনে শুরু হয়। এছাড়া চীনের সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালও ব্রাজিলে মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

এদিকে বিদেশি ভ্যাকসিন ছাড়াও নিজেদের দেশ করোনার প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়েছে যাচ্ছে ব্রাজিল। জানা গেছে, ব্রাজিলের বেশ কয়েকটি করোনার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ