সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সৌদিতে ঈদুল ফিতরের ৫ দিন ২৪ ঘণ্টার কারফিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। ২৩ থেকে ২৭ মে এ কারফিউ জারি থাকবে। এর আগ পর্যন্ত মক্কা ছাড়া অন্যান্য অঞ্চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে নভেল করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের। আর সুস্থ হতে পেরেছে ১৫ হাজার ২৫৭ জন। ছয় সদস্যের গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ সাত হাজার এবং মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ