সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রাশিয়ায় হাসপাতালে আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার আগুন লেগে পাঁচ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

তারা সবাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ভেন্টিলেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সঙ্গে সঙ্গেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং ১৫০ জনকে হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়।মঙ্গলবারের এ অগ্নিকাণ্ডে আইসিইউ’র পাঁচ রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়। তবে অন্য আর কোনো রোগী মারা গেছে কিনা তা জানায়নি। কতজন আহত হয়েছে তাও জানা যায়নি।

যারা মারা গেছেন তাদের সবাইকেই ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হচ্ছিল। তবে রাশিয়ার এনটিভি নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ছয়তলায় কভিড-১৯ এর ছোট্ট ওই ওয়ার্ডে লাগা আগুন বাইরে ছড়িয়ে পড়েনি। চিকিৎসকদের বক্তব্য জানিয়ে এনটিভি বলেছে, সর্ট সার্কিটের কারণে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ভরে যায় ওয়ার্ড। এতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় শীর্ষস্থানীয় দেশ হয়ে উঠেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পরেই স্থান নেয়া এই দেশটিতে মোট শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এলেও শীর্ষস্থানীয় অন্যান্য দেশগুলোর তুলনায় রাশিয়ার মৃত্যুর সংখ্যা এখনো কম। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ