সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

এবার কোপেনহেগেনে ইসলামিক সেন্টারে আগুন: বিশ্ব মুসলিম ওলামা সংঘের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

বিশ্বজুড়ে মুসলিমদের ওপর ধর্মীয় নিগ্রহ দিনদিন বেড়েই চলেছে, চিহ্নিত একদল ইসলাম বিদ্বেষী চক্র ইসলামফোবিয়ার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর আনাচে-কানাচে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসলামফোবিয়া মহামারি রূপ ধারণ করেছে- এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় গত রোববার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইসলামিক সেন্টারে আগুন দিয়েছে একদল অজ্ঞাত সন্ত্রাসী।

মঙ্গলবার ডেইলি সাবাহ আরবির এক প্রতিবেদনে জানানো হয়, কোপেনহেগেনের ইসলামিক সেন্টারের চারতলা ভবনটি পুরো ধসিয়ে দিতে অজ্ঞাতনামা একদল ইসলাম বিদ্বেষী শত্রু তাতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোন মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ, ঘটনার সময়ে সেন্টারটি বন্ধ ছিল।

এদিকে মুসলমানদের ওপর সাম্প্রদায়িক এই হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ইসলামি স্কলারদের বৃহৎ সংগঠন বিশ্ব মুসলিম ওলামা সংঘ। সংস্থাটির সেক্রেটারি জেনারেল আলি মুহিউদ্দিন আল কারাদাগি এক টুইটে এই হামলার সমালোচনা করেছেন, বলেছেন, যারা ইসলামিক সেন্টারে আগুন লাগিয়েছে তারা বিকৃত মস্তিষ্কের অধিকারী, চলমান করোনাভাইরাস থেকে এরা মানবজাতির জন্য অধিক বিপদজনক।

তিনি আরও বলেন, বিশ্ব যখন করোনা আতঙ্কে ত্রস্ত, ঠিক এমন সময়ে সন্ত্রাসীদের এই হামলা বর্ণবাদী সন্ত্রাসী আচরণ। আমরা এর কঠোর নিন্দা জানাই।

আগুন লাগানোর পরপরই কোপেনহেগেনের ওই ইসলামিক সেন্টারের আগুনে ভষ্ম হওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়ে যায়। টুইটার ব্যবহারকারীরাও এর কঠোর বিরোধিতা করে। এই ঘটনায় সরকারের নিরবতা এবং পুলিশের নিস্ক্রিয়তারও সমালোচনা করেন তারা।

সূত্র: ডেইলি সাবাহ আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ