সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

হজের জমানো টাকা করোনায় অসহায়দের মাঝে দান করলেন পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ গাজী তারেক রহমান ।।

করোনার দুর্দিনে সমস্যাগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে হজ্জের জন্য জমানো টাকা অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ পুলিশের রাঙ্গামাটি ড্রিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি)এ কর্মরত এস আই জহির উদ্দিন নিজ জন্মস্থান নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাসহ লক্ষীপুর জেলার রামগঞ্জের কয়েকশ’ পরিবারের মাঝে উপহার স্বরূপ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন।

জানা যায়, পুলিশ কর্মকর্তা এস আই জহির উদ্দীন দীর্ঘ চাকুরী জীবনে পবিত্র হজ্জের জন্য জমানো প্রায় দুই লক্ষ টাকা চলমান করোনায় অভাবগ্রস্থ মানুষদের সহায়তায় দান করেছেন। নিজ জন্মস্থান নোয়াখালী জেলার কবিরহাটে ২০০টি পরিবার, কর্মস্থল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রায় ৫০টি দুঃস্থ পরিবার ও বর্তমান কর্মস্থল রাঙ্গামাটিতে করোনা পজিটিভ রোগীদের মাঝে মোট দুই লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ পৌছে দেন এই পুলিশ কর্মকর্তা।

মানব সেবায় উদাহরণ সৃষ্টিকারী এস আই জহির উদ্দীন এ ব্যাপারে বলেন, ‘টাকাগুলো হজ্জের জন্য সঞ্চয় করেছিলাম। ভেবেছিলাম পরিবার নিয়ে হজ করব। কিন্তু, করোনাভাইরাসের কারণে চোখের সামনে মানুষজন যেভাবে কষ্ট পাচ্ছে তা কিছুতেই সহ্য হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নিলাম এই টাকাগুলো দিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। এতে খেটে-খাওয়া মানুষগুলোর কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।’

তিনি বলেন, ‘মূলত করোনার এই দুর্দিনে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আশপাশের পরিচিত-অপরিচিত সমস্যাগ্রস্থ মানুষগুলোর জন্য কিছু একটা করার। যাতে তারা ক্ষুধার কষ্টে না মারা যায়। করোনাভাইরাস সমস্যা একটা সময় ঠিকই চলে যাবে। কিন্তু, অভাবের তাড়নায় যদি অসহায় মানুষগুলো চোখের সামনে ছটফট করে মারা যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? হজ্জের টাকা অসহায় মানুষদের পেছনে ব্যয় করেছি। আল্লাহ খুশি থাকলে আগামীতে তিনিই আমার ও আমার পরিবারের হজ্জের ব্যবস্থা করে দিবেন।’

উল্লেখ্য যে, এস আই জহির উদ্দীন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে অত্র অঞ্চলের একাধিক পঙ্গু ও অসহায় মানুষের চিকিৎসার ব্যয় নির্বাহ, ঘর নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণসহ নানাভাবে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছিলেন। ফলে রামগঞ্জ উপজেলায় মানবতার ফেরিওয়ালা নামেও ডাকা হয় এই পুলিশ কর্মকর্তাকে।

আর তাই দেশের করোনার দুর্যোগকালেও নিজের সর্বোচ্চটুকু দিয়ে সমাজের অসহায় মানুষজনের পাশে দাঁড়িয়েছেন জনগণের বন্ধু তথা পুলিশ কর্মকর্তা এস আই জহির উদ্দীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ