সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা নেজামীর ইন্তেকালে ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি বর্ষীয়ান আলেমেদ্বীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখা।

সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি হাসান আহমাদ খান ও সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মামুন এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও ছাত্রদের প্রতি সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, দেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন, দীন-মিল্লাতের অতন্দ্র প্রহরী, মাখদুমুল উলামা, সর্বজন জ্ঞাত অত্যন্ত শ্রদ্ধাভাজন আবদুল লতিফ নেজামী রাহ. এর ইন্তেকালের খবরটি খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে।

মাওলানা নেজামী রাহ. একজন হক্কানী আলেম এবং প্রচার বিমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর ইন্তেকালে দেশ একজন প্রতিথযশা মুরুব্বী হারাল। হযরতের ইন্তিকাল নিশ্চয় আলেম সমাজ ও দেশের জন্য অনেক বড় ক্ষতির বিষয়। প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব।

মাওলানা নেজামী সাহেব রাহ. বহু গুণে গুণান্বিত ছিলেন। তাঁর চিন্তা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো। তাঁর যুক্তিনির্ভর, গাম্ভীর্যপুর্ন উচ্চারন প্রতিবার অনুপ্রানিত করেছে সবাইকে। তিনি ছিলেন একজন অভিভাবক আলেমে দীন। এদেশের এক পথনির্দেশক এই আলেম মনিষীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়, স্বজন ও সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ