সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কঠিন বাধার মুখে সম্পন্ন হলো মাওলানা নেজামীর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

প্রশাসনের চাপ ও বাধার মুখে সম্পন্ন হয়েছে বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, ইসলামি রাজনীতির শুদ্ধপুরুষ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাজা।

আজ সকাল ৯টা ২০ মিনিটে নরসিংদী তার গ্রামের বাড়ি ইটাখোলায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন ইসলামী ঐক্যজোট নংসিংদী জেলার সভাপতি মাওলানা মজিবুর রহমান।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম।

তিনি আওয়ার ইসলামকে বলেন, নজিবিহিন বাধার মুখে সম্পন্ন করতে হয়েছে জানাজার নামাজ। প্রশাসন কঠোরভাবে মুসল্লি উপস্থিতিকে সীমিত করেছে। যার কারনে নেতাকর্মী এমনকি আত্মীয় স্বজনরাও উপস্থিত হতে পারেননি জানাজাতে। তারপরও নিজের এলাকা থেকে লোকজন এসেছেন জানাজায় অংশ নিতে। সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজে সাধারণ মানুষের পাশাপাশি আলেম উলামায় ভরপুর ছিলো মাঠ। আশপাশের এলাকাগুলো থেকে মানুষ জানাজায় অংশ নিতে চাইলেও প্রচুর পরিমাণে র‌্যাব পুলিশ তাদের ঢুকতে দেয়নি ইটাখোলা ঈদগাহ ময়দানে।

এর আগে গতকাল সোমবার বাদ মাগরিব রাজধানী ঢাকার ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। বাদ মাগরিব ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ