সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আইসোলেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পরিবারের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিছুদিন পর তার নিজের শরীরেও উপসর্গ দেখা দেয়। এসব কারণে তিনি কয়েকদিন ধরে বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টা নিশ্চিত করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি কি নমুনা পরীক্ষা করিয়েছেন- এমন প্রশ্নের জবাবে নাসিমা সুলতানা বলেন- না, করা হয়নি। তবে শিগগিরই মহাপরিচালক মহোদয়ের নমুনা পরীক্ষা করা হবে। তার শরীরের তাপমাত্রা কিছুটা বেশি, হালকা গলা ব্যথাও আছে। কয়েকদিন থেকে তিনি ঘর থেকে বের হচ্ছেন না। বিধি অনুযায়ী পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন।

পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে অন্যদেরকে আইসোলেশনে যেতে হয়। ডা. আবুল কালাম আজাদ সেই বিধি মেনে চলছেন। আইইডিসিআরের পরিচালক ড. সেব্রিনা ফ্লোরার পর কিছুদিন নিয়মিত দেশের করোনা পরিস্থিতির হালনাগাদ তথ্য নিয়ে ক্যামেরার সামনে আসতেন অধ্যাপক আজাদ। এখন সেটি করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ