সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সরকার এখনো কিট ব্যবহারের অনুমোদন দেয়নি: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা র‍্যাপিড টেস্টিং কিট অত্যন্ত কার্যকর দাবি করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার এখনো কিটের অনুমোদন দেয়নি।

আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে করোনার পরীক্ষা সংখ্যা বাড়াতে সরকারের উচিত গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিটের দ্রুত অনুমতি দেয়া। অনুমতি পেলে দৈনিক ১০ লাখ কিট তৈরি করতে প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু আনুষ্ঠানিক অনুমতি ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, দেশে এখন বিচ্ছিন্নভাবে করোনার চিকিৎসা হচ্ছে। সেটা থেকে বেরিয়ে এসে আরো পরিকল্পিতভাবে করা দরকার। যদি দ্রুত পরীক্ষার ব্যবস্থা থাকতো তাহলে যাদের নেগেটিভ ফলাফল আসছে এবং যারা নানা রোগে আক্রান্ত, তাদের ফিরিয়ে না দিয়ে অন্যান্য রোগের চিকিৎসা করা সহজ হতো।

এর আগে গতকাল রোববার তিনি জানিয়েছিলেন, প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। তাই পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে সম্পূর্ণ বিনা খরচে ২০০ রোগীর করোনা টেস্ট করে দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে মূল কাজটি করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ