সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

শনাক্তের আগেই মৃতের সংখ্যা বাড়ছে চট্টগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকাগুলো এখন হট জোনে পরিণত হয়েছে। ১৭ জনের মধ্যে ১৪ জনই পজিটিভ এসেছে মৃত্যুর পর। এতে এলাকাগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

মৃতের স্বজনদের অভিযোগ, নানা উপসর্গ দেখা যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েও পাওয়া যায়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সিভিল সার্জন।

গত ৯ এপ্রিল চট্টগ্রামের সাতকানিয়ায় প্রথম এক বৃদ্ধ শনাক্তের আগে মারা গিয়ে ভাইরাস ছড়িয়েছেন তার ছেলেসহ অন্তত ৬ জনের শরীরে। এরপর গত এক মাসে মৃত্যুর পর শনাক্ত হয়েছেন অন্তত ৯ জন। এতে সংক্রমণ বাড়ছে। মৃতের স্বজনদের অভিযোগ উপসর্গ দেখা দিলে নানা সহায়তা চেয়েও পাননি তারা।

তবে সিভিল সার্জনের দাবি, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত সহায়তার হাত বাড়িয়েছেন তারা। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, আমাদের কিছু কিছু রোগী এসেই মারা গেছে। সেই সময় আমাদের স্যাম্পল নেয়া ছাড়া উপায় ছিল না।

বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত করে রোগীকে পৃথক করা না গেলে ঠেকানো যাবে না সংক্রমণ। চিকিৎসকরা বলছেন, মারা যাওয়াদের অনেকের নানা রোগ ছিল। আবার সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে নিজেদের লুকাচ্ছেন অনেক রোগী।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক অসিম কুমার নাথ বলেন, প্রত্যেকেরই অন্য রোগ আছে। অন্য রোগের কারণেই করোনা আরো খারাপের দিকে গিয়ে মারা গেছেন।

বি এম এ সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বলেন, করোনা রোগীকে কেউ ভালোভাবে নেয় না, ফলে অনেকেই না জানিয়ে বাসায় থাকতে গিয়ে মারা গেছেন।

চট্টগ্রামে মৃত্যুর পর করোনা রোগী শনাক্ত হওয়া সাতকানিয়া, দামপাড়া, পাহাড়তলী,সরাইপাড়া এখন করোনার হট জোন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ