সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে ভারতীয় ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার ভারতের চেন্নাইয়ের এক বেকারির মালিক।

অভিযুক্ত বেকারির মালিক সোশ্যাল মিডিয়ায় দোকানের বিজ্ঞাপন দেওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।

চেন্নাইয়ের টি নগরের পার্থসারথি পুরমে অনলাইনেই বেকারির ব্যবসা করেন এক জৈন সম্প্রদায়ের ব্যক্তি। লকডাউনের জেরে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় তিনি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসার পসার বৃদ্ধির চেষ্টা করেন।

তাই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে গিয়ে বিজ্ঞাপণে মুসলিম বিদ্বেষী বক্তব্য লেখায় সকলের রোষাণলের শিকার হন।

বিপণীর মালিক লেখেন, “জৈনদের দিয়ে বানানো হয়, এখানে কোনো মুসলিম কর্মীরা কাজ করেন না।” বিপণি মালিকের এই বিজ্ঞাপন দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফলে বেকারি মালিকের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়।

প্রশ্ন ওঠে, লকডাউনের আবহে ভারতে জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে গিয়ে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ দেয়া হচ্ছে সেখানে কী করে একজন বেকারি মালিক শুধুমাত্র নিজের ব্যবসার বৃদ্ধিতে মুসলিম বিরোধী বিজ্ঞাপন দিতে পারেন?

স্থানীয় থানায় অভিযুক্তের বিরুদ্ধে জাতি বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে সহিংসতা ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

গত মাসেই চেন্নাইয়ের মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের ১০০ প্রাক্তন আমলা চিঠি লেখেন। তারা অনুরোধ করেন করোনা আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর অত্যাচার বন্ধ করতে। মানুষের মন থেকে ‘মুসলিমরাই করোনা সংক্রমণের উৎস’ এই ধারণা দূর করা প্রয়োজন বলে জানান। কারণ কোনো রোগ সংক্রমণের পূর্বে কোনো মানুষের জাত বা ধর্ম দেখে না। সেখানে সকলেই এক। সংবাদ প্রতিদিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ