সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মিরসরাইয়ের প্রবীন আলেম মাওলানা ফজলুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট আলেমেদীন মাওলানা ফজলুল হক ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাদরাসায় নিজ কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মাওলানা ফজলুল হক ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০বছর। ৫ছেলে ও ১মেয়ের জনক ছিলেন মাওলানা ফজলুল হক।

জানা যায়, মিরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানার ৪নং ধুম ইউনিয়নের উত্তর ধুম এলাকার ফকির আহমদ মৌলভী বাড়ির মরহুম ফকির আহমেদের বড় সন্তান মাওলানা ফজলুল হক। ১৯৭০সনে তিনি নয়দুয়ারিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৫০বছর তিনি অত্র মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাওলানা ফজলুল হক রহ. ছিলেন মিরসরাই ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম একটি উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে মিরসরাইবাসী একজন প্রাজ্ঞ ও মুহাক্কিক আলেম ও বুজুর্গকে হারালেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ