সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষীয়ান আলেমেদ্বীন ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, মাওলানা নেজামী রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাকে কোন দিন তাকে ভুলতে পারবো না। তার চিন্তা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো। তার যুক্তিনির্ভর, গাম্ভীর্যপূর্ণ উচ্চারণে প্রতিবার অনুপ্রাণিত হয়েছি, তার আন্তরিকতাপূর্ণ দোয়া লাভ করেছি। তার হাস্যোজ্জল মুখ ভুলতে পারবো না। তার পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি জীবনের বাকে বাকে। তিনি ছিলেন একজন অভিভাবক আলেমে দীন। এদেশের এক পথনির্দেশক প্রাজ্ঞ আলেম। এ মুহূর্তে তার ব্যক্তিত্ব ও অভিভাবকত্বের জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবে কি না, জানি না।

মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা যা হারালাম তার সাথে কোন কিছুর তুলনা চলে না। আল্লাহভীরু, মুখলিস, বিচক্ষণ, সময়োপযোগী দুরদর্শী সিদ্ধান্ত নিতে পারঙ্গম এই আলেম মনিষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেন্য বিখ্যাত এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে মুনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, আলেম বান্দাকে আপনার রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ