সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নিজের মৃত্যুর খবরে ক্ষুব্ধ অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন প্রকাশ্যে দেখা নেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এমন পরিস্থিতিতে তাকে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছে।

এমন খবর শুনে স্বরাষ্ট্রমন্ত্রীরও চোখ কপালে, দেরি না করেই সমালোচকদের উদ্দেশে জানালেন, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।

গত শনিবার একটি টুইট করে নিজের শুভানুধ্যায়ীদের উদ্দেশে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। অসুস্থতার খবর ভুয়া।

সংবাদ প্রতিদিন জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে নিজের সুস্থতার কথা জানিয়ে দিলেন তিনি।

অমিত শাহ বলেন, যখন এসব গুজব আমার নজরে আসে আমি ভাবলাম মানুষ নিজের কল্পনাশক্তিতে ভর করে থাকুক। তাই আমি কোনো প্রতিক্রিয়া দিইনি।সমালোচকদের খোঁচা দিয়ে তিনি আরও লিখেন, আমার বেশ কয়েকজন বন্ধু-স্থানীয় ব্যক্তি আমার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে। কেউ কেউ তো টুইট করে আমার আত্মার শান্তি কামনাও করেছেন।

অমিত শাহ বলেন, দেশ যখন করোনা ভাইরাসের মহামারির সঙ্গে লড়াই করছে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক রাত পর্যন্ত মন্ত্রণালয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকছে, তখন এইসব বিষয়ে ভাবার অবকাশ থাকে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ