সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪ জন এবং মারা গেছে ১১ জন। এছাড়াও এই সময়ে সুস্থ হয়েছে ২৫২ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩৭টি ল্যাব থেকে ৭ হাজার ২৬৭টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ২০৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৩৪ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৯১ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৩৯ জন।

এর আগে রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৮৮৭ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৬৩৬ জন, মারা যায় ৮ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪০ লাখ ১ হাজার ৪৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৭০০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ