সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

জীবন-জীবিকা স্বাভাবিক রাখতেই শিথিল করা হচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান পরিস্থিতি ক্রমশ শিথিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস চলছে। তাই কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতেই করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান পরিস্থিতি ক্রমশ শিথিল করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশসহ পুরো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে। আশা করি, শিগগিরই এ সংকট কেটে যাবে। সকল বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। আর করোনাসহ যেকোনো অসুখ-বিসুখে চিকিৎসার পাশাপাশি মনের জোর ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাহলে অনেকটাই সুস্থ হওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এসব নির্দেশনা মেনে চলতে পারলেই করোনা থেকে সুরক্ষিত থাকা যাবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, একসঙ্গে কোথাও না হওয়া, এসব দিকে খেয়াল রাখতে হবে।

সবার কষ্টের বিষয়টি উপলদ্ধি করেই ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, এখন বোরো ধান উঠায় খাবারের কষ্ট কিছুটা কমে যাবে। এই সময়ে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির অংশ হিসেবে যারা বেশি ধান পেয়েছেন, তাদের কম ধান পাওয়া লোকজনকে সাহায্য করতে হবে। মানুষ মানুষের জন্য, কথাটি চিন্তা করেই কাজ করতে হবে।

করোনার কারণে বিশ্বব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে তা ঠিক হয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, ভয় পেয়ে অনেকেই করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করছেন। এটা ঠিক না। পরিবারের কেউ অসুস্থ হলে তাকে দূরে ঠেলে দেয়া যাবে না।

পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লাশ দাফন, রোগী টানা থেকে শুরু করে সবধরনের কাজই করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে ছাত্রলীগের কর্মীরাও কাজ করছেন। এই মানবিক গুণগুলোই বাঙালির সবচেয়ে বড় পরিচয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ