সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

জামালপুরে কাবা শরীফ অবমাননাকারী যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে কাবা শরীফ অবমাননাকারী সুমন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সদর ইউনিয়নের জামিরাকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালই সুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার গ্রেপ্তার ওই যুবককে জামালপুর আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে কাবা ঘরের ছবিতে পা উঁচিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন সুমন দাস। আল্লাহকে অকথ্য ভাষায় গালি দেয়। এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মাঝে বিশেষ করে আলেম উলামা এবং বিভিন্ন মাদরাসার ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে।

পরে এ বিষয়ে রোববার স্থানীয়ভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়। ওই সময় ক্ষুব্ধরা সুমন দাসকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে দুই ঘণ্টা সময় বেঁধে দেয় এবং তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ফুটানি বাজার থেকে সুমন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের অনুরোধে বিক্ষুব্ধরা সবাই ঘরে ফিরে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ