সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

করোনা মোকাবিলায় ব্যর্থ পশ্চিমা বিশ্ব: আয়াতুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারী মোকাবেলায় পশ্চিমা বিশ্ব ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতু্ল্লাহ আলি খামেনি। রোববার (১০ মে) করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

খামেনি বলেন, করোনার সময়ে তিনটি ক্ষেত্রে পাশ্চাত্যের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। সেগুলো হচ্ছে–ব্যবস্থাপনা, সামাজিক দর্শন ও নৈতিকতার ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, পাশ্চাত্য ও পাশ্চাত্যপন্থীরা এসব ব্যর্থতা ঢেকে রাখতে চাচ্ছে। কিন্তু তাদের ব্যর্থতার নানা দিক বিশ্লেষণ করে তা তুলে ধরা দরকার। কারণ এসব তথ্য জানার ওপর বিভিন্ন জাতির ভবিষ্যৎ নির্ভর করছে।

খামেনি বলেন, পাশ্চাত্যের সামাজিক দর্শনও ব্যর্থ হয়েছে। পাশ্চাত্যের সামাজিক দর্শন বৈষয়িক উপাদান ও অর্থ-সম্পদের ওপর নির্ভরশীল। এ কারণে পাশ্চাত্যের দেশগুলো বৃদ্ধ, বেশি অসুস্থ, দরিদ্র ও প্রতিবন্ধীদের বাঁচানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই মহামারীতে।

সেদিকে ইঙ্গিত করে খামেনি বলেন, করোনাভাইরাস তুলনামূলক দেরিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে গেছে। তারা এই ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা প্রত্যাশিত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের বিশাল সংখ্যা এবং এসব দেশে বেকারত্বসহ মানুষের নানা সমস্যা তাদের এই ব্যর্থতারই প্রমাণ বহন করছে। সূত্র: আল অ্যারাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ