সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

এবার করোনায় আক্রান্ত উপমন্ত্রী নওফেলের ছোট ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় সালেহীনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

তার বড় বোনের স্বামী চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, কিছুদিন আগে সালেহীন ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর গেল শুক্রবার জ্বর আসায় শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রোববার রাতে পাওয়া পরীক্ষার প্রতিবেদনে তার করোনা পজেটিভ এসেছে।

তবে সালেহীনের এখন জ্বর নেই জানিয়ে তার ভগ্নিপতি বলেন, তাকে মেয়র গলির নিজ বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তেমন উপসর্গ দেখা না দিলে বাসায় রেখে তাকে চিকিৎসা দেয়া হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বিআইটিআইডিতে রোববার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১৪ জন চট্টগ্রাম নগর ও জেলার বাসিন্দা । আক্রান্তদের মধ্যে সালেহীনও রয়েছে। একই দিন সিভাসুর নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ