সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ইসরায়েলের সংযুক্তিকরণ পরিকল্পনা শান্তি স্বপ্নের অবসান ঘটাবে: ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি পশ্চিম তীরকে সংযুক্তিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা চিরতরে বানচাল হয়ে যাবে। তিনি বলেন, ইসরাইল যে শান্তির স্বপ্ন দেখে সেই স্বপ্নেরও অবসান হবে।

গতকাল রোববার ফিলিস্তিন তথ্যকেন্দ্রকে দেয়া এক সাক্ষাৎকারে প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মোস্তফা বারগুসি এসব কথা বলেছেন।

তিনি বলেন, পশ্চিম তীরকে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হলে দুটি স্বপ্নের অবসান হবে। প্রথমত ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকা থাকতে পারবে না এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে শান্তিতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। ইসরাইলের এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তার অর্থ হবে এই যে, তারা পুরো ফিলিস্তিন এবং জর্দানকে কে গ্রাস করতে চাই।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী পহেলা জুলাই থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর যুক্ত করার ব্যাপারে ইসরাইলের মন্ত্রিপরিষদের আলোচনা শুরুর জন্য সময় নির্ধারণ করেছেন।

এ প্রসঙ্গে মোস্তফা বারগুসি বলেন, যারা ইসরাইলের সঙ্গে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চায় তাদের সবার জন্য এই পরিকল্পনা একটি বার্তা বহন করে। তিনি বলেন, “বাস্তবতা হচ্ছে ফিলিস্তিনিরা একটি চলমান সংগ্রাম এবং লড়াইয়ের ভেতরে রয়েছে। এ সময় ফিলিস্তিনিদেরকে অবশ্যই সমস্ত মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে কারণ ইসরাইল চেষ্টা করবে আমাদেরকে বিচ্ছিন্ন রাখতে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম করতে না পারি। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ