সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

'অসহায়দের পাশে না দাঁড়িয়ে নেতাকর্মীদের ঈদ উপহার দিচ্ছে বিএনপি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে যখন করোনা ভাইরাসের মহামারি চলছে, তখন অসহায়দের পাশে না দাঁড়িয়ে নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছেন বিএনপি নেতারা।

আজ সোমবার তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, করোনার কারণে দেশে এখন ক্রান্তিকাল চলছে। এ অবস্থায় দেশবাসীর প্রত্যাশা ছিল, বিএনপি ত্রাণ সাহায্য অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু দলটির নেতারা মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, এই দুর্যোগে নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছেন। যা কোনোভাবেই প্রত্যাশা করা যায় না।

সরকারি ত্রাণ কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনায় শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনিয়ম-দুর্নীতি মেনে নেয়া হবে না। এর বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান অব্যাহত আছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়ায় দেশে চিকিৎসার ক্ষেত্রে নতুন গতির সঞ্চার হয়েছে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ