সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মসজিদের ভিতর শত্রুর গুলিতে নিহত ফুটবলার আবদিওয়ালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে গিয়ে দুর্বৃত্তর গুলিতে নিহত হয়েছেন সোমালিয়ার সাবেক এক ফুটবলার। ওই গোলরক্ষকের নাম আবদিওয়ালি ওলাদ কানিয়ারি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিহত হন।

নামাজরত কানিয়ারিকে গুলি করে পালিয়ে যান অজ্ঞাত বন্দুকধারী ব্যক্তি। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক গোলরক্ষক কানিয়ারি।

সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বৃহস্পতিবারের গুলিতেই মৃত্যু হয়েছে কানিয়ারির। যিনি বি গ্রেডের কোচিং লাইসেন্স নিয়ে ফেডারেশনেও কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১৫ মে জন্মগ্রহণ করেছিলেন সোমালিয়ান গোলরক্ষক কানিয়ারি। আগামী শুক্রবার তার ৪০তম জন্মদিন পালনের কথা ছিল। কিন্তু তার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

২০১৫ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর আগে অসাধারণ এক ক্যারিয়ার পার করেছেন কানিয়ারি। ৩৯ বছর বয়সী এ সাবেক ফুটবলারের মৃত্যুতে ভেঙে পড়েছেন এসএফএফ প্রধান আবদিকনি সাঈদ আরব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ