সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বিনা মূল্যে ২শ’ রোগীর করোনা টেস্ট করবে গণস্বাস্থ্য কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। তাই পরিস্থিতি বিবেচনায় সম্পূর্ণ বিনা খরচে ২০০ রোগীর করোনা টেস্ট করে দেবে গণস্বাস্থ্য কেন্দ্র।

রোববার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, মূল কাজটি করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তবে নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রেই ২০০ রোগীর করোনা টেস্ট করা হবে।

তিনি বলেন, গতকাল একজন অতিরিক্ত সচিব বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এমন আরও অনেক হার্ট ও কিডনির রোগী আছেন, যারা চিকিৎসা করাতে পারছেন না। আবার এমন অনেকেই আছেন যাদের করোনা টেস্টে একটিতে পজেটিভ ও আরেকটি নেগেটিভ এসেছে। এখন তৃতীয় পরীক্ষা না করাতে পেরে চিকিৎসা করাতে পারছেন না। তাদেরকেই মূলত টেস্ট করানো হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, রোগীদের পরীক্ষার জন্য বিভিন্ন স্থানে বুথ বসানো লাগতে পারে। সেজন্য কী কী করতে হবে এবং কী ধরনের সমস্যার মুখোমুখী হতে হবে, তা জানতে একদিনের মধ্যেই সর্বোচ্চ ২০০ জন করোনা রোগীর নমুনা নেয়া হবে। টেস্টে যাদের ফল নেগেটিভ আসবে, তারা চাইলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিতে পারবেন। আর যাদের পজেটিভ আসবে তাদের বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে পাঠিয়ে দেয়া হবে।

‘কিটের কার্যকারিতা প্রসঙ্গে আজকে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দেবে বিএসএমএমইউ। সেই প্রেক্ষিতে আগামীকাল থেকে তাদের চাহিদা অনুযায়ী কিট সরবরাহ করা হবে। এরপরই তারা কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ