সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন এবং আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। এই সময়ে সুস্থ হয়েছে ২৩৬ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৬৪২টি। গতকালেরসহ নতুন নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৭৩৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৮৮৭ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।

তিনি আরও বলেন,  আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল, ঢাকা ডিভিশনের মধ্যে অন্যান্য জেলা হাসপাতাল, সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালসহ আমাদের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

অধ্যাপক নাসিমা বলেন, আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেশি, আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। পুরুষ ১০ জন, নারী ৪ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২২৮ জন।

এর আগে শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৩৬ জন, মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৭০৯ জন, মারা যায় ১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ