সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

তুরস্ককে ইইউ’র সদস্য করার আহ্বান এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্য হিসেবে তুরস্ককে গ্রহণ করতে আবারও আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গতকাল শনিবার (০৯ মে) ইউরোপীয় ইউনিয়ন গঠনের বার্ষিকী উপলক্ষে এক চিঠিতে এ আহ্বান জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

এরদোয়ান বলেন, তুরস্কের সঙ্গে বৈষম্যের অবসান ঘটাতে হবে। তুরস্ক ও ইউরোপের মধ্যে সম্পর্ক উন্নয়নের সব সুযোগ কাজে লাগাতে হবে। তুরস্ককে সদস্য হিসেবে মেনে নিলে আর্থ-রাজনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে এই জোট শক্তিশালী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য প্রার্থিতা ঘোষণা করে। ২০০৫ সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। এর মধ্যে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সীমান্ত বিরোধ অন্যতম। এছাড়া মুসলিম দেশ হওয়ার কারণেও তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে চায় না এই জোটের কোনও কোনও সদস্য দেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ