ফরহাদ খান নাঈম।।
পৃথিবীর বুকে আলকোরআন-ই একমাত্র কিতাব যেটি সকল প্রকার ভুলত্রুটির উর্ধ্বে। মানবজীবনের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছে আল-কোরআন। আর সকল বিপদাপদে মুমিনের মনকে প্রশান্তি দিতে এতে রয়েছে এক মহৌষধ।
আল্লাহ তা'য়ালা বলেন, (হে নবী) আমি সকল বিষয়ে ব্যাখ্যা করে আপনার প্রতি এই কিতাব নাযিল করেছি। কুরআন ১৬:৮৯
সূরা বাকারার ১৮৫ নং আয়াতে আল্লাহ তা'য়ালা বলেন, (এই কিতাবটি) মানবজাতির জন্য একটি পথপ্রদর্শক ও সুস্পষ্ট দলীল এবং সত্য-মিথ্যার প্রভেদকারী।
এই আয়াতে আল্লাহ তা'য়ালা বলছেন, কুরআন কোনটি সঠিক আর কোনটি ভুল - তা স্পষ্ট করে উল্লেখ করেছে। আর এতে কুরআন অধ্যয়ন করে সুপথপ্রাপ্ত হওয়ার পদ্ধতিও বাতলে দেওয়া হয়েছে।
কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তা'য়ালা বহু প্রশংসনীয় সদগুণাবলী নিয়ে আলোচনা করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ছয়টি হলো-
১. পবিত্রতা
গুরুত্বের দিক থেকে ঈমানের পরেই তাহারাত তথা পবিত্রতার স্থান। নবীজী সা. বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। ইসলাম শারীরিক পবিত্রতার সাথে সাথে আত্মিক পবিত্রতাকেও সমধিক গুরুত্ব দিয়েছে।
আত্মিক পবিত্রতা বলতে নিজেকে গুনাহের কাজ থেকে দূরে রাখাকে বোঝায়। যেকোনো কাজে নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া আত্মিক পবিত্রতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ দিক। আত্মিক পবিত্রতা অর্জনের মূল উদ্দেশ্য হলো, শিরক-বিদআত, হিংসা-বিদ্বেষ ও স্বার্থপরতাসহ সকল গুনাহের কাজ ছেড়ে দেওয়া।
আর শারীরিক পবিত্রতা টয়লেট ব্যবহারের পর নিজেকে সম্পূর্ণরূপে পরিস্কার করা, নিয়মিত শরীরের অপ্রয়োজনীয় লোম অপসারণ করা, গোসল করা, দাঁত মাজা, পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ও সুগন্ধি ব্যবহার করাসহ ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনার সকল দিকই অন্তর্ভুক্ত করে। পবিত্র কুরআনে পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়েও আলোচনা করা হয়েছে।
আল্লাহ তা'য়ালা বলেন, হে আদম সন্তান! তোমরা মসজিদে গমনকালে সুন্দর পোশাক পরিধান করো। সূরা আ'রাফ: ৩১
অন্যত্র আল্লাহ তা'য়ালা বলেন, যখন আমি ইব্রাহীমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম যে, আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখ তাওয়াফকারীদের জন্যে, নামাযে দন্ডায়মানদের জন্যে এবং রকু সেজদাকারীদের জন্যে। সূরা হাজ্ব: ২৬
২. হালাল