সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

এখন থেকে অনলাইনে আদালতের কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতে ‘তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ এর গেজেট প্রকাশ করেছে সরকার।

গতকাল শনিবার (৯ মে) রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।

এর আগে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদানকালে পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশে আদালতকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা প্রদান করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। সেই অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করলো সরকার।

এর ফলে ভার্চুয়াল কোর্ট পদ্ধতির দিকে অগ্রসর হলো বাংলাদেশ। তবে ভার্চুয়াল কোর্ট বসাতে এখনো হাইকোর্টের রুলস সংশোধনীর প্রয়োজন রয়েছে। সে ধারাবাহিকতায় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

পাঁচ সদস্যের ওই কমিটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুবকে সভাপতি করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্যদের মধ্যে আছেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান।

আইন অনুসারে উক্ত কমিটি একটি রুলস তৈরি করবে। ওই রুলসের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারিক ব্যবস্থাপনায় তথ্য-প্রযুক্তি ব্যবহারে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা থাকবে না।

প্রসঙ্গত, এর আগে গত ৬ মে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ