সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ইরানের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চায় ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
আর্থ-রাজনীতিসহ সব ক্ষেত্রেই এ ধরণের সম্পর্ক চান তিনি।গতকাল (শনিবার) বাগদাদে প্রধানমন্ত্রীর প্রাসাদে ইরানি রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাককে সন্ত্রাসীদের ঘাঁটি বা ক্রসিং পয়েন্ট হতে দেওয়া হবে না। একইভাবে কেউ ইরাকি ভূখণ্ডকে কোনো দেশে হামলা বা অন্যদের হিসাব-নিকাশ চুকানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।

মোস্তফা আল-কাজেমি আরও বলেন, দ্বিপক্ষীয় স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে ইসলামি ইরানের পাশাপাশি সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বাগদাদ।

এ সময় ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি সংসদে আস্থাভোটে বিজয়ী হওয়ায় মোস্তফা আল কাজেমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, নয়া সরকার ইরান-ইরাকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সব ক্ষেত্রে সফল হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ