সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

লামায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মংপ্রু পাড়া সড়কের মংপ্রু পাড়া ব্রিজে ২টি দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মুরুং যাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার সকাল ৯টায় রুপসীপাড়া ইউনিয়নের মংপ্রু পাড়া সড়কের মংপ্রু পাড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনায় দুই মুরুং যাত্রী ও ১ মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। এরমধ্যে ক্লংঅন মুরুং এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মোটরসাইকেল চালক মুহা. সোহাগের মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে৷

আহতরা হলো- ক্লংঅন মুরুং (৩৪) পিতা- মাংঅং মুরুং ও কাইনথপ ম্রো (৪২) পিতা- রেংক্য মুরুং। উভয়ে রুপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বুলু মেম্বার পাড়ার বাসিন্দা। মোটর সাইকেল ড্রাইভার অংহ্লা পাড়া মুহা. আবেদ আলী মুহা. সোহাগ (১৬) ও মুহা. দ্বীন ইসলাম (১৮) রুপসীপাড়া ইউপির মুসলিম পাড়া ৫নং ওয়ার্ড মুহা. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, অদক্ষ চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ