সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রিয়াদ-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: সৌদি বাদশাহকে ট্রাম্পের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে দুই দেশের অংশীদারিত্বে পুনরায় প্রতিরক্ষা কার্যক্রম আরো শক্তিশালী করার কথা বলেছেন তারা।

হোয়াইট হাউসের সহকারী সেক্রেটারি জুড ডেররে গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তেল ইস্যুতে যখন দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে তখন এ ফোনালাপ অনুষ্ঠিত হলো।

তিনি বলেন, সৌদি বাদশাহর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশে করোনাভাইরাসের পরিস্থিতি এবং তা থেকে পরিত্রাণের প্রয়োজনীয় নানা পদক্ষেপ নিয়ে কথা বলেছেন তারা।

জুড ডেররে আরো বলেন, ফোনালাপে তারা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ অংশীদারিত্বে পুনরায় প্রতিরক্ষা কার্যক্রম আরো শক্তিশালী করার ব্যাপারে একমত হয়েছেন। এ সময় মধ্যপ্রাচ্যের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সঙ্কট নিয়েও তারা আলোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি বাদশাহর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। তারা বলছে, মধ্যপ্রাচ্যে শান্তি স্থায়ীকরণে তারা একমত হয়েছেন। সেই লক্ষ্যেই তারা দুইজন কাজ করে যাবেন বলে একমত পোষণ করেছেন। ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সঙ্কট কীভাবে সমাধান করা যায় এ নিয়েও কথা হয়েছে তাদের মধ্যে। এ ছাড়া দুই দেশের ঐতিহাসিক সম্পর্কও নিয়েও স্মৃতিচারণ করেছেন দুই নেতা।

প্রসঙ্গত, তেলের বাজার পড়ে যাওয়া নিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে বেশ কিছু দিন ধরে। তার মধ্যে দুই দিন আগে মার্কিন গণমাধ্যম খবর দেয় যে, সৌদি আরবকে দেওয়া সামরিক নিরাপত্তা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির তেল স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত কয়েকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে সৌদি বাদশাহকে ফোন দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে অতিরিক্ত তেল উৎপাদন করছে সৌদি আরব। এর ফলে বাজারে তেলের দাম ব্যাপকভাবে পড়ে গেছে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো। বিষয়টি নিয়ে সৌদি আরবের প্রতি আগেই সতর্কতা উচ্চারণ করেন মার্কিন সিনেটররা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ