সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ডিজিটাল নিরাপত্তা আইন খারাপ না, যদি অপপ্রয়োগ না হয়: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সবাই নিজের দায়িত্ববোধ থেকে সজাগ থাকলে আইনকে ভয় করার কোনো কারণ নেই। আইনের অপপ্রয়োগরোধ করতেও সরকার বদ্ধপরিকর।

শনিবার সংবাদ মাধ্যমে আইনমন্ত্রী বলেন, প্রতিটি আইন মানুষের সুরক্ষার জন্য। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আর আইনের প্রয়োগ সঠিক হলে কোনো উদ্বেগ থাকার কথা নয়। প্রশ্ন ওঠে আইনের প্রয়োগ নিয়ে। অপপ্রয়োগ হয় না, আমি তা অস্বীকার করছি না। কিন্তু তাই বলে কোনো আইনকে দোষারোপ করতে পারি না।

ডিজিটাল নিরাপত্তা আইনে সম্প্রতি কয়েকজনকে আটক করা হয়েছে যা নিয়ে সমালোচনা হচ্ছে-এ বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘আটকের বিষয়ে আমি সম্পূর্ণ অবগত না। কারা, কোন অপরাধে আটক হয়েছেন, তা বিস্তারিত জানি না। না জেনে মন্তব্য করা ঠিক হবে না।’

মন্ত্রী তার মায়ের মৃত্যুর ঘটনার অবতারণা করে বলেন, গত ১৮ এপ্রিল আমার মায়ের মৃত্যু হয়। এর আগে সরাইলে এক হুজুরের (মাওলানা জুবায়ের আহমেদ আনসারী) মৃত্যু হয়, যেখানে বহু মানুষ জানাজায় অংশ নেন। তবে আমি সরাইলে ওই জানাজা সম্পর্কে বিস্তারিত জানিও না।

করোনা পরিস্থিতিতে আমার মায়ের দাফন সম্পন্ন হয় একেবারেই সামাজিক দূরত্ব বজায় রেখে। আত্মীয়-স্বজনকেও আসতে বারণ করি। মাত্র শ’ দেড়েক মানুষ জানাজায় অংশ নেন। অথচ সামসুর রহমান শরীফ নামের একজনের জানাজার ছবি আমার মায়ের জানাজার নামে চালিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে লিখল, ‘সরাইলের হুজুরের জানাজায় অংশ নিলে করোনা ছড়ায়, আর মন্ত্রীর মায়ের জানাজায় অংশ নিলে করোনা ছড়ায় না।’ এমন অপপ্রচারে আমাকে ফের বিবৃতি দিতে হলো যে, সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিগুলো আমার মায়ের জানাজার না।

আনিসুল হক বলেন, এটি তো একজন মানুষের জন্য খুবই বিব্রতকর। আমি যদি ডিজিটাল (নিরাপত্তা) আইনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করতাম, তবে অবশ্যই অন্যায় হতো না। এ কারণেই বলছি, সবাই নিজের দায়িত্ববোধ থেকে সজাগ থাকলে আইনকে ভয় করার কোনো কারণ নেই। আইনের অপপ্রয়োগরোধ করতেও সরকার বদ্ধপরিকর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ