সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

চিকিৎসকদের জন্য ‘করোনা ডেডিকেটেড’ হাসপাতাল স্থাপনের ঘোষণা ড্যাবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসকদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের এই সংগঠনটি।

বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। গত দুই মাসে ড্যাবের কার্যক্রম তুলে ধরে ড্যাব এই ঘোষণা দেয়।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, আমরা উত্তরা, গ্রীন রোড ও ধানমণ্ডি জায়গা দেখেছি। যেখানে আমরা স্থান পাব- বিশেষ করে কোনো বেসরকারি হাসপাতাল হলে আমাদের জন্য ভালো হয়। আমাদের ড্যাবের ৩ হাজার সদস্য রয়েছে। তাদের অর্থায়নে এই হাসপাতাল চলবে।

তিনি আরও জানান, গত দুই মাসে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মোবাইলে পরামর্শ প্রদানের জন্য করোনা হেল্পলাইন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। যা এখনও চলমান। আমরা এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ