সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আগামী মাস থেকে খুলছে সিলেটের এদারা বোর্ডভুক্ত মাদরাসাগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আযাদ দ্বীনি এদারা তা’লীম বাংলাদেশের অধিভুক্ত সকল মাদরাসা আগামী ১ জুন থেকে খোলার ঘোষণা দিয়েছে বোর্ডটি।

আজ শনিবার দুপুরে এদারা বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে মহাসচিব মাওলানা আব্দুল বছীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদারাভুক্ত সকল মাদরাসা আগামী ১ জুন থেকে খোলা হবে। করোনা মহামারির কারণে শুধুমাত্র ফযীলত ও হিফজ এর কেন্দ্রীয় পরীক্ষা শাওয়াল মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ রুটিন ইত্যাদি পরীক্ষা বিভাগ থেকে যথাসময়ে জানানো হবে।

এতে আরও বলা হয়, দাওরায়ে হাদীস অন্যান্য জামাতে ভর্তির মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল বিবেচ্য হবে। এদারাভুক্ত সকল মাদরাসার মুহতামিমদের স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে এদিন সকাল ১০ টায় এদারা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে আমেলার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এতে উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি মাওলানা শায়খ মুহিব্বুল হক গাছবাড়ী, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, সহকারী মহাসচিব হাফিজ মাওলানা মুহসিন আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সৈয়দ আব্দুর রহমান, রচনা সম্পাদক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ