সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নাটোরের সিংড়ায় কৃষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসুদ
নাটোর থেকে>

নাটোরের সিংড়ায় শ্রী সুনীল (৪৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার দুপুর ১০ টায় নিহতের বাড়ি সংলগ্ন বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুনীল উপজেলা সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামের মৃত কুলিন চন্দ্র এর ছেলে বলে জানা গেছে।

নিহতের স্ত্রী জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ঘরের জানালায় কে বা কারা ধাক্কা দেয়। এতে সুনীল ঘরের বাহিরে যায়। কিন্তু ফিরেতে দেরি হলে আমি বাড়ির পার্শ্বে রাস্তার ধারে বাঁশঝাড়ের নিচে উপড় হয়ে তাকে পড়ে থাকতে দেখি।

তার দাবি, প্রতিবেশীর সাথে জায়গা নিয়ে বিরোধে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এটি হত্যা কি না বলা যাচ্ছে না। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতর স্ত্রী শ্রীমতী প্রতিমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ