বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭০৯ জনের, সুস্থ ১৯১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন করে শনাক্ত হয়েছে ৭০৯ জন এবং মারা গেছেন ৭ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ১৯১ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৭০৭টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৯৪১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭০৯ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়েছে ১৯১ জন। মোট সুস্থ হয়েছে ২ হাজার ১০১ জন। এ ছাড়া মৃত্যু হয়েছে ৭ জনের। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।

এর আগে গতকাল বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৭০৬ জন, মৃত্যু হয় ১৩ জনের। এ ছাড়া সুস্থ হয়েছে ১৩০ জন। এর আগে বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৭৯০ জন, মৃত্যু হয় ৩ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৭৮৬ জন, মারা যায় ১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ