সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কুমিল্লার দেবিদ্বারে করোনায় আরেকজনের মৃত্যু, পৌর এলাকা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ সামি
কুমিল্লা উত্তর প্রতিনিধি>

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাপানগরের গ্রামে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে জামাল হাজারী (৩৮) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। এ নিয়ে দেবিদ্বারে কোভিড-১৯ এ চারজন মারা গেছে।

জানা যায়, করোনা পজেটিভ জামাল হাজারীকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অক্সিজেন দিয়ে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে দেবিদ্বার পৌরসভা এলাকাগুলোতো আজ শুক্রবার থেকে কঠোর ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

এর আগে কুমিল্লা নগরীতে সম্প্রতি দুইজন করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির ফলে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ঈদ-উল-ফিতর পর্যন্ত সকল শো-রুম, ব্র্যান্ড শপ, শপিং মল মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লায় এখন পর্যন্ত ১১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে দেবিদ্বারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ জন। ৪ জন মৃত্যুবরণ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ