সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনায় আক্রান্ত আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজুদ্দিন ফিরোজ। শুক্রবার দেশটির কর্মকর্তারা তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার জানান, গত কয়েকদিন ধরে স্বাস্থ্যমন্ত্রীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল। বৃহস্পতিবার পরীক্ষা করা হলো করোনা পজিটিভ ধরা পড়েন। স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন।

মুখপাত্র জানান, আফগানিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭১ জন নতুন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৩ জনে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হওয়ার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৬৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ