সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

২৪ ঘণ্টায় পুলিশের আরো ৯৫ সদস্য করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। এ নিয়ে ১২৮৫ পুলিশ সদস‌্য করোনায় আক্রান্ত হলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (০৬ মে) পর্যন্ত আক্রান্ত ছিলেন ১১৯০ জন পুলিশ সদস‌্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ জন সদস‌্য আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।

আক্রান্তদের মধ্যে এডিসি, এসি, ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে।

গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ