সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

যুক্তরাষ্ট্রের ওষুধ বাংলাদেশে তৈরি হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের একটি বৃহৎ ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিশ্রুতিশীল ওষুধ রেমডেসিভির উৎপাদনে যাচ্ছে।

এ মাসেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে এই কোম্পানির চিফ অফিসার রব্বুর রেজা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গিলিয়ারড সাইন্সেস এই ওষুধের মূল প্রস্তুতকারী।

কোভিড-১৯ রোগের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছে রেমডেসিভির। গিলিয়ার্ড এর নিজস্ব পরীক্ষায় দেখা গেছে যে এই ওষুধ সেবনে রোগীদের পরিস্থিতির উন্নতি হয়েছে। এরপর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওষুধ কর্তৃপক্ষ এই ওষুধের আপদকালীন ব্যবহারের অনুমতি দিয়েছে।

বেক্সিমকোর চিফ অফিসার রব্বুর রেজা বলেছেন, প্রথমে এ দেশেই এ ওষুধ সরবরাহ করা হবে। মানুষের শিরায় প্রবেশ করিয়ে এই ওষুধ প্রয়োগ করতে হয়। গুরুতর অসুস্থ রোগীদের জন্য ৫-১১ ডোজ ওষুধের প্রয়োজন হতে পারে।

বলা হয়েছে রোগের তীব্রতার উপর নির্ভর করবে রোগীর কতটুকো ওষুধ প্রয়োজন হবে। রেমডেসিভির উৎপাদনের পেটেন্ট রয়েছে গিলিয়ারডে। তাদেরই এই ওষুধ প্রস্তুতের একচেটিয়া সত্ত্ব রয়েছে। তবে আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুযায়ী বাংলাদেশসহ জাতিসংঘ স্বীকৃত স্বল্পোন্নত দেশগুলো এসব পেটেন্ট বা সত্ত্ব অগ্রাহ্য করতে পারবে। ফলে এসব দেশ সহনীয় মুল্যে ওষুধ উৎপাদন করতে পারে।

ওদিকে, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন তিন জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন। মারা গেছেন ১৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৭৭১টি।

পরীক্ষা করা নমুনার মধ্যে ৭৯০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আগামীকাল থেকে বাংলাদেশে সব মসজিদ খুলে দেয়া হবে। এক সরকারি ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগে সীমিত পরিসরে মসজিদে নামাজের ব্যবস্থা ছিল। সূত্র: ভয়েস অব আমেরিকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ