সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

হিজবুল্লাহ নিষিদ্ধের কারণ জানতে চেয়েছে লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরুতে জার্মানির রাষ্ট্রদূতের কাছে হিজবুল্লাহকে নিষিদ্ধ করার কারণ জানতে চেয়েছে লেবানন৷

গতকাল মঙ্গলবার লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়৷

গত সপ্তাহে লেবাননের শিয়াদেল সংগঠন হিজবুল্লাহকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করে জার্মান সরকার৷ এ খবরে সন্তোষ প্রকাশ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইহুদীদের সংগঠন৷

জার্মান সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ইরান৷ তারপর হিজবুল্লাহর পক্ষ থেকেও আসে প্রতিবাদ৷ ইরান সমর্থিত সংগঠনটি মনে করে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করেছে জার্মান সরকার৷

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিতি-কে উদ্ধৃত করে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ লেবাননের রাজনীতির প্রধান অংশ৷ লেবাননের জনগণের বিস্তৃত একটা অংশের প্রতিনিধিত্ব করা এ সংগঠন লেবাননের সংসদেরও অংশ৷

এমন একটি সংগঠনকে নিষিদ্ধ করার কারণ জানতে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর খবরও নিশ্চিত করা হয় বিবৃতিতে৷ ডয়েচে বেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ