সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

যেসব শর্তে খুলে দেয়া হলো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল জোহরের নামাজের পর থেকে সাধারণ মুসল্লিদের জন্য দেশের সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

আজ বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপসচিব মুহা. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিক ওই বিজ্ঞপ্তিতে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়া হয়। সেগুলো হল-

১. মসজিদের ফ্লোরে কার্পেট বিছানো যাবে না। মুসল্লিরা সবাই বাসা থেকে জায়নামাজ নিয়ে যাবে। প্রত্যেক নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

২. ওজু বাসা থেকে করে আসতে হবে, মুখে থাকতে হবে মাস্ক। সুন্নত নামাজও বাসায় আদায় করতে হবে। ৩. একজন আরেকজনের শরীর থেকে তিন ফুট ফাঁকা রেখে দাঁড়াতে হবে। এক কাতারের পর ফাঁকা থাকবে আরেক কাতার।

৪. মসজিদে ইফতার কিংবা সেহরির আয়োজন করা যাবে না। ৫. শিশু, বয়োঃবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি কিংবা অসুস্থ ব্যক্তির সেবা করা কেউ মসজিদে আসতে পারবে না। ৬. মসজিদের সামনে হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ হাত ধোয়ার সব ব্যবস্থা রাখতে হবে।

এর কোনোটির ব্যত্যয় হলে আইনশৃঙ্খলা বাহিনী মসজিদ কমিটিসহ দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকেও উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে অনুরোধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ